,

বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনের আচরন বিধি লংঘনের দায়ে ২ চেয়ারম্যানসহ ১০ জনের জরিমানা

download (61)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের বিরুদ্ধে দেয়ালে পোষ্টার সাটানো ও মিছিল করার অপরাধে ভ্রাম্যমান আদালত এদের জরিমানা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে,ছলিমাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনী চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিন (নৌকা) ও তেজখালী ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মোঃ তাজুল ইসলাম (নৌকা) তেজখালী ই্উনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে ৫ হাজার টাকা ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অহিদ মিয়াকে ৩ হাজার টাকা, সোনারামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদন মিয়াকে ২ হাজার টাকা, দরিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাব্বির আহম্মেদ ছবিকে ৩ হাজার টাকা, ৬নং ওয়ার্ডের আলাউদ্দিন ভূঁইয়াকে ২ হাজার টাকা, রূপসদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ মালেককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী ৮ জন পুরুষ সাধারন সদস্য । উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মামুন সরদার অপরাধীদেরকে জরিমানা করেন। উপজেলা ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে । ৪টি ইউনিয়নের নির্বাচন সীমানা নির্ধারনের জটিলতার কারনে স্থগিত রয়েছে । ইউনিয়নগুলো হচ্ছে বাঞ্ছারামপুর ইউনিয়ন,আইয়ুবপুর,উজানচর,ও দরিয়াদৌলত ইউনিয়ন ।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা