,

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

Singapore-vs-HongKong-248x300এখনো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর, যদিও সারা বিশ্বেই শহরগুলোয় বসবাসের খরচ অনেকটা বেড়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, জুরিখ, হংকং, জেনেভা বা প্যারিসের চেয়েও সিঙ্গাপুরে জীবনযাত্রার খরচ অনেক বেশি। ১৩৩টি শহর নিয়ে করা এই তালিকায় লন্ডন ষষ্ঠ অবস্থানে আর নিউইয়র্ক সপ্তম অবস্থানে রয়েছে।

সবচেয়ে কম খরচের শহরের তালিকায় রয়েছে জাম্বিয়ার রাজধানী লুসাকা, ভারতের ব্যাঙ্গালোর এবং মুম্বাই। নিউইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিশ্বের অন্য শহরগুলোর তুলনা করে এই তালিকাটি করা হয়। এজন্য এসব শহরের ১৬০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় রাখা হয়।যদিও গতবছর সিঙ্গাপুরের খরচ নিউইয়র্কের তুলনায় অন্তত ১০ শতাংশ কম ছিল।

গবেষকরা বলছেন, ডলারের মূল্যমান হ্রাস-বৃদ্ধির কারণেও অনেক শহরের মানুষের আয়ব্যয় বেড়েছে বা কমেছে। গত ত্রিশ বছর ধরে বিশ্বের বড় শহরগুলোর উপর এই গবেষণাটি চালিয়ে আসছে ইআইইউ। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা