,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে ইইউ

uueনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ অন্য কোম্পানিগুলোকেও এখানে বিনিয়োগে উৎসাহিত করবে সংস্থাটি। ফলে ইইউতে বাংলাদেশি পণ্যের বাজার প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় ‘ইইউ’ এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুও উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সুবিধা বাড়াতে ইইউ নানা সহযোগিতা করছে। তারা আমাদের সবচে বড় রপ্তানি ক্ষেত্র। এদেশে বিনিয়োগবান্ধব পরিস্থিতি দেখে তারা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখানে যারা বিনিয়োগ করছেন, আমরা নিজেরাই তাদের মুনাফার সুযোগ বাড়িয়ে দেই। এজন্য বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো।’

ইইউ’র রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার, মন্ত্রণালয়, প্রশাসনসহ সংশ্লিষ্টরা মনোযোগী হলে পারস্পরিক এ সম্পর্ক ও সমঝোতা আরও বাড়বে। আমরা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবো বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে। যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আমাদের অনেক ভালো। এটি আরও বাড়াতে চাই। রপ্তানিতে আমরা সুবিধা দেই, এটি আরও বাড়াতে আন্তরিক আমরা। এদেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পর্ক কাজে লাগবে। এখন অর্থনৈতিক এ সম্পর্কের সুফলই আসবে কেবল।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা