,

সানি ও তাসকিনের বোলিং প্রশ্নবিদ্ধ!

sunny-tas-jugantor_652স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তরুণ পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা।

বুধবার ধর্মশালায় নেদার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়াররা এ প্রশ্ন তুলেছেন। এদিন মাঠে দায়িত্ব পালন করেন ভারতের সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ক্রিকেটে তাদের সেরা সময় অতিবাহিত করছে। বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসায় পঞ্চমুখ এখন ক্রিকেট বিশ্ব। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে রানার আপ হয়েছে মাশরাফি বাহিনী। এমন সময়ে বাংলাদেশের বোলারদের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললো ভারত এবং অস্ট্রেলিয়ার এ দুই আম্পায়ার।

সর্বপ্রথম সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান এক আম্পায়ার। এরপর তাসকিনের নামও টানা হয়। তাসকিনের বোলিং অ্যাকশন দেখে নাকি আম্পায়ারদের মনে হয়েছে তাসকিনের বোলিংয়ে কিছু সমস্যা আছে। তবে এই দুই বোলারের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে আরো দুই একটি ম্যাচ দেখবেন তারা।

এদিকে একটি সূত্র জানায়, বুধবার ম্যাচ শেষেই বোলিং অ্যাকশনের সমস্যার বিষয়টি আম্পায়াররা দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে জানিয়েছেন। বিষয়টি নাকি এখন দলের অনেক সাবেক খেলোয়াড়ও অবগত হয়েছেন।

তবে সত্যিই যদি তাসকিন এবং সানির বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করা হয়ে থাকে তবুও আইসিসির নিয়ম অনুযায়ী আগামী অন্তত ২৮ দিন বোলিং করতে কোনো বাধা নেই। কেননা, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে ওই বোলারকে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। আর রিপোর্ট আসে পরবর্তী ১৪ দিনের মধ্যে।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আইসিসি। ওই তিন বোলারের অ্যাকশন অবৈধও ঘোষণা হয়েছিল। পরে নিজেদের সুধরিয়ে ফের দলে জায়গা করে নেন রাজ্জাক, সোহাগ এবং আল-আমিন।

এই তিন বোলারের মধ্যে আল-আমিন বর্তমানে জাতীয় দলের হয়ে বিশ্বকাঁপাচ্ছেন। আর বাকিরা দলে জায়গা করে নিতে পারেননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ