,

দুদকে নতুন চেয়ারম্যান নিয়োগ

iqbal_mahmudনিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদ ও কমিশনার হিসেবে সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে তাদের এ নিয়োগের কথা জানানো হয়েছে।

দুদকের বর্তমান চেয়ারম্যান মো. বদিউজ্জামান নির্ধারিত মেয়াদ শেষে আগামী ১৩ মার্চ অবসরে যাচ্ছন। এর আগেই নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ইকবাল মাহমুদ।

বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থাকা অবস্থায় ২০০৮ সালের জুন মাসে পদোন্নতি পেয়ে সচিব হন ইকবাল মাহমুদ।

পরে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০১২ সালে সরকার সিনিয়র সচিব নামে নতুন পদ সৃষ্টি করলে এতে পদোন্নতি পাওয়া আট জনের একজন ছিলেন তিনি।

পরে ২০১২ সালের নভেম্বরে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পান। তিনি ২০১৪ সালের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যান।

এরপর ২০১৫ সালের আগস্টে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পান ইকবাল মাহমুদ। তবে ওই বছরের সেপ্টেম্বরে তার নিয়োগ বাতিল করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা