,

সাত খুন মামলার বাদীপক্ষকে জেরা ১৪ মার্চ

seven-murderনিউজ ডেস্ক : সাত খুন মামলার বাদীপক্ষের জেরা পিছিয়ে ১৪ মার্চ ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলার বাদী সেলিনা ইসলাম বিউটিকে জেরার কথা ছিল আসামিপক্ষের আইনজীবীদের। এ উপলক্ষে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেনসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়েছিল।
আদালতে হাজির করা অন্য আসামির মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, এর আগে সাত খুনের দুটি মামলার দুজন বাদীর সাক্ষ্য আদালত গ্রহণ করেছেন। আজ নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরার কথা ছিল।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে