,

মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন এনএলডির থিন কিয়াও

Chuchi_Kiyanrআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে ইউ থিন কিয়াও-কে মনোনয়ন দিয়েছে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। নানা জল্পনা কল্পনা শেষ আজ (বৃহস্পতিবার) অং সান সু চির দল তার নাম ঘোষণা করে।

অং সান সু চির বিকল্প হিসেবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল নানা গুঞ্জন। দীর্ঘদিন সামরিক শাসনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে দেশটি। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েও প্রেসিডেন্ট হতে পারছেন না সু চি। কারণ সু চির স্বামী বিদেশি নাগরিক। আর দেশটির সংবিধান অনুযায়ী কারো স্বামী বা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।

এ কারণেই নির্বাচনে বিজয়ী সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) থেকে প্রেসিডেন্ট হিসেবে ইউ থিন কিয়াও নাম ঘোষণা করা হলো।

স্কুলজীবনের বন্ধু এ মানুষটি ( ইউ থিন কিয়াও) সু চির ব্যক্তিগত চালক হিসেবে পরিচিত। এছাড়া সু চির খুব বিশ্বস্ত এই পরামর্শক দলনেত্রী এবং দলের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মিয়ানমারের খ্যাতনামা লেখক ও কবি মিন থু উনের ছেলে থিন কিউয়ের বয়স ৬৯ বছর। সু চি পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী তিনি। এছাড়া ইউ থিন কিয়াও-এর স্ত্রী এনএলডির এমপি।

১৯৬২ সালে অর্থনীতিতে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা