বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

index_119666 (1)পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী-চান্দেশ্বর এলাকায় র‌্যাব-কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ নয়নবাহিনীর প্রধান মনির (৩৫)সহ ৪ দস্যু নিহত হয়েছে। নিহত অন্যরা হলো, গিয়াস, এনাম ও হাসান।ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৪শ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু নয়ন বাহিনীর সদস্যরা বনের কচিখালী-চান্দেশ্বর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনের মধ্যে লুকিয়ে থাকা দস্যুরা র‌্যাব-কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় অভিযানকারীরা।
এ সময় উভয়ের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বাহিনীর প্রধান মনির (৩৫) ও তার সহযোগী এনাম, গিয়াস ও হাসান।
পরে ঘটনাস্থল থেকে ৪টি একনালা বন্দুক, ২টি দুইনালা বন্দুক, ২টি পয়েন্ট টুটুবোর রাইফেল, ৪টি কাটা রাইফেল, ৬টি শুটার গান, ৪৫০ রাউন্ড গুলি, ভারতীয় ভোদা ফোন-সিম ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান