,

উত্তর কোরিয়া ক্ষুদ্র পারমাণবিক টর্পেডো বানিয়েছে

 

 
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একের পর এক চমক সৃষ্টি করে চলেছে আন্তর্জাতিক মহলে। দেশটির সুপ্রিম লিডার কিম জং-উন বলেছেন, তাদের বিজ্ঞানীরা এমন ক্ষুদ্র আকৃতির পারমাণবিক টর্পেডো আবিষ্কার করেছে যেটাকে ব্যালিস্টিক মিসাইলে ভরে নিক্ষেপ করা সম্ভব।

2016_03_09_16_42_45_jDTFi72IWrCZz80lIP7AzcEVaBBU7l_original

উ. কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নেতা কিম এইধরনের ক্ষুদ্র সংস্করণের পারমাণবিক অস্ত্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তবে কিমের দাবি বাস্তব নাকি অবাস্তব, সেটা শুধুমাত্র ছবি দেখে যাচাই করা অসম্ভব। কারণ বিশেষজ্ঞদের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ কাজ করছে।

 

এই বছরের শুরুতে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করে প্রথম চমক সৃষ্টি করেছিল। তারপর তারা মহাশূন্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এতে করে পূর্বে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা। সমালোচকরা বলেছিলেন, মহাশূন্য কার্যক্রমের নামে মিসাইল পরীক্ষা তাদের একটা কৌশল।

 

যে কারণে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল থেকে তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথেই আবার বিদ্রোহ দেখিয়ে ৬টি স্বল্পপাল্লার মিসাইল ছোড়ে তারা। এবার নতুন এই পারমাণবিক টর্পেডোর কথা জানানো হচ্ছে।

 

উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে পৃথিবীর বেশিরভাগ দেশ। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম। কারণ খুব সম্প্রতি উ. কোরিয়া থেকে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উপরে পারমাণবিক হামলার হুমকি দেয়া হয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া বর্তমানে কোরিয়ান অঞ্চলে একটি প্রতিরক্ষামূলক মিসাইল ব্যবস্থা স্থাপনের জন্য আলাপ আলোচনা করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর