,

ব্রিটেনের দুই-তৃতীয়াংশ নারী যৌন হয়রানির শিকার

 

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ নারীই প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের শিকার হয় বলে সম্প্রতি এক জরিপে উঠে এসেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ’র ওই জরিপে যৌন হয়রানি বিষয়ে ৮৮৯ জন নারীর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিদেন তৈরি করা হয়।সাক্ষাৎকারে ৬৪ শতাংশ নারী জানান, তারা বিভিন্ন সময়ে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন এবং ৩৫ শতাংশ নারী জানিয়েছেন, তারা অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শকাতর অঙ্গে স্পর্শের শিকার হয়েছেন। এসব নারীর তিন ভাগের একভাগেরই বয়স ১৬ বছরের কম।

2016_03_09_21_02_00_vTIj36sGfE4iXwfIlabaZf3xR8oOzV_original

নারীরা জানান, তারা যখন যৌন হয়রানির শিকার হন তখন শুধু ১১ শতাংশ ব্যক্তিই তাদের পক্ষ নিয়ে কথা বলেন। যদিও অধিকাংশ সময় নারীরা সাহায্যের জন্য আবেদন করে থাকেন।তিনি বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের হয়রানি করাকে প্রশংসনীয় হিসেবে শেখানো হয়। যারা এসব পছন্দ না করে তাদের বলা হয় নারীবিদ্বেষী অথবা এমন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়, যারা ঠাট্টা পছন্দ করতে জানে না।’

 

চার্লটে স্টিভেনস নামে ২১ বছর বয়সী এক তরুণী স্কাই নিউজকে জানান, নাইট ক্লাবে যাওয়ার সময় নিয়মিতই তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। এই ঘটনার প্রেক্ষিতে তার বাড়ির রাস্তাটিও পরিবর্তন করতে বাধ্য হন তিনি।যুক্তরাজ্যের নারীবাদী একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক সারা গ্রিন বলেন, প্রতিদিনের যৌন হয়রানি মোকাবেলা করা শিখতে হবে নারীদের। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

 

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী ড. চার্লট বার্লো বলেন, এই ধরনের ঘটনার ভুক্তভোগী হওয়ার কথা ছিল পরিণত বয়সী নারীদের কিন্তু তরুণীরাই শিকার হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা