বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসদৃশ রোবট তোশিবার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে সম্প্রতি অনুষ্ঠিত একটি বাণিজ্যমেলায় আগের চেয়ে অধিক মানবসদৃশ রোবট প্রদর্শন করেছে জাপানের বহুজাতিক কোম্পানি তোশিবা। চিহিরা নামের এই রোবটটি এখন পর্যন্ত তোশিবার সর্বশেষ প্রজন্মের রোবট।

 

যতটা সম্ভব মানুষের মতো করে তৈরি করার চেষ্টা করা হয়েছে রোবটটিকে। চিহিরা জাপানী ভাষা ছাড়াও জর্মান ভাষায় কথা বলতে পারে। তোশিবা জানিয়েছে, তারা রোবটটির চলাচলকে আরো স্বচ্ছন্দ করতে এর ভেতরের যন্ত্রের নিয়ন্ত্রণ কৌশলকে আগের চেয়ে উন্নততর করেছে।

2016_03_09_22_19_41_DsMA740GCtjWY5zBIGvZykOj5y4BWw_original

তবে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, চিহিরার বাহ্যিক রূপটি পশ্চিমা দর্শনার্থীদের কাছে মানানসই নাও হতে পারে। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের রোবট বিশেষজ্ঞ অধ্যাপক নোয়েল শার্কি বলেন, রোবটটিকে তার কাছে ভুতুরে প্রকৃতির মনে হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে রোবট শিল্পে জাপান বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে। দেশটি তার ক্রমবর্ধান মানব সম্পদ সংকট দূর করদে রোবটকে কাজে লাগাতে চাচ্ছে।