,

‘পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

 

 

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান অভিযোগ করে বলেন, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানবুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ আয়োজিত ১১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি এমন অভিযোগ করেন।

971
মন্ত্রী বলেন,‘পাকিস্তান একদিকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে ঢাকায় তাদের দূতাবাস শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি ২৫ মার্চের গণহত্যাকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও গণবিচার আন্দোলনের আহ্বায়ক এই মন্ত্রী আরও বলেন,‘২৫ মার্চ কালো রাতে পাকিস্তানিরা শুধু আমাদের হত্যাই করতে চায়নি, তারা বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’

 
নৌ-পরিবহন মন্ত্রী বলেন,পাকিস্তানিরা পরবর্তী ৯ মাসে যে ৩০ লাখ নিরাপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল তা ইতিহাসের বর্বরতম গণহত্যার সামিল। যা সংখ্যার দিক থেকে ইহুদী হলোকাস্ট এবং রুয়ান্ডার গণহত্যাকেও অতিক্রম করেছে।
সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ফজলুল হক মিন্টু, সাধারণ সম্পাক সিরাজুল ইসলাম, বশির আহামেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে