,

ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

 

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার ভোরে শহরের কালীতলায় এ ঘটনা ঘটে। আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার কাছ থেকে একটি পিস্তল, একটি রামদা ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

Jessore1457507621

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার ভোরে পুলিশ শহরের কালীতলায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৪টি গুলি, একটি রামদা ও চাকু উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল দাবি করেন, ছাত্রলীগ নেতা আরিফকে পুলিশ ধরে নিয়ে পায়ে গুলি করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা