,

শিক্ষকের কারাদণ্ড ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টায়

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।বুধবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

Polash1457520311

 

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ২০০৫ সালে একই অভিযোগে তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

 

থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ওই স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে বুধবার সকাল ১১টার দিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে বেলা ১২টায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

 

 

খবর পেয়ে বেলা ১টার দিকে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই শিক্ষককে গ্রেফতার করে বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারিক হাকিম ও ভারপ্রাপ্ত ইউএনও মো. মিজানুর রহমান তাকে এক বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ওসি জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ