,

নৌযান চলাচল বন্ধ হবে সুন্দরবনের শ্যালা নদীতে 

 

নিজস্ব প্রতিবেদক : আগামী এপ্রিলের মধ্যেই সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সকল ধরণের লাইটারেজ জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে। ফলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন।বুধবার দুপুরে মংলা-ঘষিয়াখালী নৌ রুটের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

Bagherhat1457530018

তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া মংলাঘষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলটি নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৪ সালের জুন মাস থেকে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন করা হচ্ছে। ইতিমধ্যে ২৮০ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ২৫ লাখ কিউবিক মিটার মাটি খনন করা হয়েছে। খনন কাজ শেষ হলে এই রুট দিয়ে ১২ ফুট ড্রাফটের বড় বড় নৌযান চলাচল করতে পারবে।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাই কমিশনার ড. মোহম্মদ ওয়াসিম, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্রামা প্রসাদ অধিকারী, বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রফিকুল ইসলাম তালুকদার ও স্থানীয় প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ