,

১৭ কোটি টাকা ফাঁকি বন্ড সুবিধায় !

 

নিজস্ব প্রতিবেদক : বন্ড সুবিধায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে খোলা বাজারে পণ্য বিক্রি করে সরকারের প্রায় ১৭ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।রাজধানী কুড়িল বিশ্বরোড়ের এসএম প্যাকেজিং লিমিটেডের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে এ অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

 

nbr1457545149

এনবিআর সূত্র জানায়, ২০১৩-২০১৪ অর্থবছরে বন্ড সুবিধার আওতায় এসএম প্যাকেজিং ৬ কোটি ৪৭ লাখ ২ হাজার টাকার ১৩৫ টন ডুপ্লেক্স বোর্ড, আট কার্ড, সাদা বোর্ডসহ বিভিন্ন কাঁচামাল আমদানি করে। এগুলো পরে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। এতে আমদানি শুল্কসহ সরকারকে প্রায় ১৭ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

বন্ড সুবিধা আওতায় শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে কোনো শুল্ক পরিশোধের প্রয়োজন হয় না। তবে শর্ত থাকে আমদানিকৃত কাঁচামাল কেবল কারখানার উৎপাদনে ব্যবহার করতে হবে এবং উৎপাদিত পণ্য দেশের বাইরে রফতানি করতে হবে। কোনোভাবেই এই সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রি করা যাবে না। কিন্তু বন্ড সুবিধার ওই সকল শর্ত ভেঙ্গে এসএম প্যাকেজিং লিমিটেড গত তিন বছর ধরে আমদানিকৃত কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পায়।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা  বলেন, এসএম প্যাকেজিং লিমিটেড দীর্ঘদিন থেকে বন্ড সুবিধার অপব্যবহৃার করে আসছিল। শুল্ক গোয়েন্দারা তদন্ত করে অনিয়মের তথ্য পায়। ইতিমধ্যে বন্ডেড লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানের বন্ডেড ওয়্যার হাউসের আমদানি-রফতানির তথ্য যাচাই, সরেজমিনে পরিদর্শন, রেজিস্ট্রার খাতায় উল্লেখ করা হিসাবপত্র যাচাই করে অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা