,

খেলা চলাকালীন বিয়ের প্রস্তাব পেলেন সাব্বির

Untitledস্পোর্টস ডেস্ক : এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান বিয়ের প্রস্তাব পেয়েছেন ধর্মশালার গ্যালারি থেকে। বুধবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যখন মাঠের লড়াইয়ে, ঠিক তখনই এই বিয়ের প্রস্তাব পান তিনি।
দলীয় ১৮ রানে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। তখনই ব্যাটিংয়ে আসেন সাব্বির। তিনি ব্যাটিংয়ে নামার অল্প কিছুক্ষণের মধ্যে ধর্মশালার গ্যালারি থেকে এক নারী প্ল্যা কার্ডে লিখে বিয়ের প্রস্তাব দেন সাব্বিরকে। সেখানে লেখা ছিল সাব্বির ‘প্লিজ ম্যারি মি’।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাব্বিরের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। পাঁচ ম্যাচ থেকে ১৭৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। সেই সঙ্গে পেয়েছেন টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এশিয়া কাপে তাঁর হ্যার্ডহিটিং ব্যাটিং মুগ্ধ করেছে অনেক ক্রিকেটপ্রেমীকে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁর ৮০ রানের ইনিংসটি, সত্যিই অসাধারণ একটি ইনিংস ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে অবশ্য তিনি খুব একটা সফল হতে পারেননি। ১৫ বলে ১৫ রান করেন। যাতে একটি চার ও একটি ছক্কার মার ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা