,

অতিরিক্ত মালবোঝাই ছিল বিধ্বস্ত কার্গো বিমানটি!

coxsকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বঙ্গোপসাগরে বিধ্বস্ত কার্গো বিমানটি অতিরিক্ত মালবোঝাই ছিল বলে অভিযোগ উঠেছে। এমনকি জরুরি নির্গমন (‘ইমার্জেন্সি এক্সিট’) ব্যবস্থাও পোনার বাক্স দিয়ে বদ্ধ ছিল বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে অন্তত দুই কিলোমিটার দূর সাগরে ওই দুর্ঘটনায় তিন পাইলট নিহত হন। আহত একজন পাইলটকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেয়া হয়।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত বলেন, পোনা বোঝাই করে কক্সবাজার বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে নাজিরারটেকের অদূরে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের মিনিট কয়েকের মধ্যে ট্রু এভিয়েশনের ‘ব্লু ভিশন-২৬’মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিমানটিতে অতিরিক্ত ১২০০ বাক্স পোনা ছিল। এমনকি ‘ইমার্জেন্সি এক্সিট’দরজার কাছেও পোনার বাক্স ঠেসে রাখা হয়। এ কারণে বিমানটি দুর্ঘটার শিকার হয়ে থাকতে পারে।

ওই ব্যক্তির মতে, বিমানটি সাগরে পড়ে যাওয়ার পর ‘ইমার্জেন্সি এক্সিট’ খোলা না পাওয়ায় হয়তো আরোহীরা সময়মতো বের হতে পারেননি।

ওই কার্গো সার্ভিসটি পরিচালনা করতেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

বিকেল সাড়ে চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিধ্বস্ত কার্গো বিমানটি উদ্ধারে অভিযান চলছে। অভিযানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে শতাধিক স্থানীয় লোক অংশ নিয়েছেন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা