,

অবশেষে গিনেজ বুকে নাম উঠলো সোনাক্ষির

sonakshi-sinhaবিনোদন ডেস্ক : সোনাক্ষি সিনহার শুরুটা ছিল বলিউডের হার্টথ্রুব হিরো সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে। প্রথম ছবিই তার ক্যারিয়ারের তুরুপের তাস হিসেবে কাজ করেছে। দাবাং মুক্তির পর রাতারাতি তারকা বনে যান সোনাক্ষি।

সে ছবিতে দারুণ অভিনয় শৈলী দেখিয়ে বলিউডে নিজের জায়গা বেশ ভালোভাবেই পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। তবে জনপ্রিয় এই অভিনেত্রী আগেই চেয়েছিলেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নিজের নাম ওঠাতে। এ জন্য অনেক কিছুই করেছেন। অবশেষ বিফলে যায়নি তার সেসব প্রচেষ্টা।

গতকাল মঙ্গলবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন সোনাক্ষি। সেখানেই বিশ্ব রেকর্ড তৈরি করেন ‘সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা একসঙ্গে নিজেদের নখ পেইন্ট করতে পারেন’- এই বিভাগে।

এ ব্যাপারে সোনাক্ষি বলেছেন, ‘ছোট থেকেই শুনে আসছি, অমুক রেকর্ড করেছেন, তমুক রেকর্ড ভেঙেছেন ইত্যাদি। তখন থেকেই বুঝতাম, গিনেজ বুকে নাম ওঠা বিশেষ সম্মানের। তাই নিজের ভেতর একটা সংকল্প করেছিলাম আমার নামও একদিন গিনেজ বুকে উঠবে। অবশেষে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। অ্যান্ড আই ফিল সো হ্যাপি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা