,

সানির বোলিং অ্যাকশনে সন্দেহ আম্পায়ারদের!

Sunnyস্পোর্টস ডেস্ক : হল্যান্ডের বিপক্ষে বল করেছেন দুই ওভার। তাতেই ভ্রু কুঁচকে গেল আম্পায়ারদের। ধর্মশালার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে নিজেদের সন্দেহের কথা জানিয়েছেন ম্যাচের আম্পায়াররা। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা হলেও পাওয়া যায়নি মাহমুদকে।
তবে দলের একটি সূত্র ধর্মশালা থেকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। মুঠোফোনে সূত্র জানিয়েছে, সানিকে আরেকটু ‘লাইফ লাইন’ দিতে চাইছেন আম্পায়াররা। বাছাইপর্বের বাকি দুই ম্যাচেও যদি তাঁর অ্যাকশনে সমস্যা দেখা যায়, তাহলেই নাকি সন্দেহের কথা জানানো হবে আনুষ্ঠানিকভাবে।
এ রকম হলে তা ব্যতিক্রমই হবে। নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ না হলে এ নিয়ে আলোচনা করারই কথা নয় আম্পায়ারদের। সন্দেহ প্রকাশ করা মানেই সেটি আনুষ্ঠানিক। তবে বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেও পরবর্তী অন্তত ২৮ দিন বোলিংয়ে বাধা থাকে না। নিয়ম অনুযায়ী সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রিপোর্ট আসে পরবর্তী ১৪ দিনের মধ্যে। রিপোর্টে অ্যাকশনকে অবৈধ বলা হলে অ্যাকশন শোধরানো পর্যন্ত বল করতে পারেন না ওই বোলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে