,

মা-বাবা চাননি আমার জন্ম হোক, আনওয়ান্টেড ছিলাম

 

 

বিনোদন ডেস্ক :অভিনয় দিয়ে তিনি অসংখ্য হৃদয় জয় করে থাকতে পারেন, কিন্তু নিজের মা-বাবার কাছে কঙ্গনা আসলে আনওয়ান্টেড চাইল্ড!আন্তর্জাতিক নারী দিবসে নিজের অতীতের এই কথাটাই মনে পড়ে গেল কঙ্গনা রানাউতের। নিজের মুখে শোনালেন শৈশবের সেই সব দিনগুলোর কথাও। জানালেন, আনওয়ান্টেড চাইল্ড হওয়ার জন্য উঠতে বসতে তাঁকে কত হয়রানির শিকার হতে হয়েছে।

kangana-ranaut-in-lehenga-choli-hd-wallpaper-for-desktop-background
কঙ্গনার মা-বাবার প্রথম সন্তান মারা যায় মাত্র ১০ দিন বয়সে। বংশের প্রদীপ এই পুত্র সন্তানটির নাম দেওয়া হয়েছিল হিরো। তার পর কঙ্গনার দিদি রঙ্গোলির জন্ম হয়। দিদির পর যথন তাঁর জন্মের পালা আসে পরিবারের সকলেই পুত্র সন্তান আশা করেছিলেন। কঙ্গনাকে দেখে মা-বাবা দু’জনেই ভীষণ ভেঙে পড়েন। আর যখন থেকে কঙ্গনা একটু বুঝতে শিখেছেন তখন থেকেই তিনি নাকি অনুভব করেন পরিবারে তাঁর কোনও গুরুত্বই নেই। অন্যান্যরা তো বটেই, বাবা-মাও নাকি উঠতে বসতে তাঁকে মনে করাতেন তিনি আসলে আনওয়ান্টেড চাইল্ড। এমনকী, অতিথিদের সঙ্গে তাঁর পরিচয় করানোর সময়ও তাঁকে আনওয়ান্টেড চাইল্ড বলেই সম্বোধন করতেন। কেন? কারণ, দিদি রঙ্গোলির পর আরও একটা কন্যা সন্তান তাঁরা চাননি।
আরও পড়ুন: কার জন্য নগ্ন ছবি পোস্ট করলেন কিম?

 
২৮ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ‘কুইন’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো নারী ভিত্তিক ছবিতে অভিনয় করেছেন। নিজেকে পুরুষদের থেকে কোনও অংশে কম মনে করেন না কঙ্গনা। তিনি মনে করেন, এখনও আমাদের সমাজে পুরুষদের সেবা করাটাই মেয়েদের একমাত্র কাজ বলে মনে করা হয়। এটা নেহাতই পিছিয়ে পড়া ধারণা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে