,

ভদ্রতা শিখতে বললেন খালেদা জিয়াকে : ড. হাছান

 
নিজস্ব প্রতিবেদক : এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ভদ্রতা’ শিখতে বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেছেন, ‘আপনি খালেদা, যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন, মনে হয় তিনি আপনার ছোট বোন। আপনাকে মনে রাখতে হবে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলছেন। ভদ্রতা শিখুন।’

 

2015_09_03_15_25_13_QwvzEoO704nm6jwXgytNW5H2mgPFDx_original

 

বিএনপির নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা আগে আপনাদের নেত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবকে ভদ্রতা শেখান।’ মির্জা ফখরুল মহাসচিব হবে কি হবে না এমন শঙ্কায় রয়েছেন বলেই একটু বেশি বলেছেন বলেও মন্তব্য করেন তিনি।বুধবার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে এ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দুজন মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তলব প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, ‘তাদের আদালতে তলব করা হলে যারা ৯ জন বিচারপতির রায়কে অমান্য করে অবৈধ হরতাল ডেকেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না?’তিনি বলেন, ‘জামায়াত নেতা মীর কাসেমের বিরুদ্ধে রায় আওয়ামী লীগ বা সরকার দেয়নি। এ রায় দিয়েছেন উচ্চ আদালতের ৯ জন বিচারপতি। সুতরাং এ রায়কে অমান্য করে যারা অবৈধ হরতাল ডেকেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা হোক।’

 

 

জামায়াতের হরতালকে কৌতুক আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘প্রেস রিলিজ দিয়ে হরতাল ডাকে আর কিছু মিডিয়া তুলে ধরে। আর হরতাল চলাকালে তাদের দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না।’২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে