,

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় কাকরাইলে শিক্ষকসহ আহত ৩

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে নিয়ন্ত্রণ হারানো এক বাসের ধাক্কায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

2016_03_09_14_20_12_IJOKaQOZCuRgdS2Cgj32tJupjLF2sM_original

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা সদরঘাট গামী আজমেরী গ্লোরী বাসটি কাকরাইলের রাজমণি ঈশা খাঁ হোটেলের সমানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। অনেক গতি থাকায় খুঁটি ভেঙে বাসটি সামনের দিকে এগুতে থাকলে একটি রিকশার উপর উঠে পড়ে।

 

তখন রিকশা উল্টে পাশে ছিটকে পড়লে বাসটি কাকরাইল মোড় থেকে মালিবাগের দিকে মোড় নিয়ে আবার আরেকটি খুঁটিতে ধাক্কা লাগে বাসটি। এ সময় রিকশার যাত্রী উইলস লিটল ফ্লাউয়ারের প্রতিবন্ধী শাখার শিক্ষক ইয়াকুব আলী, শাহীনুর পারভেজ ও রিকশাচালক গুরুতর আহত হন।

 

পরে আশেপাশের লোকজন তাদের নিয়ে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

এদিকে রমনা থানার ওসি মশিউর রহমান  বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালককে আটক করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা