,

টিআইবি স্বচ্ছ প্রক্রিয়ায় দুদকে নতুন চেয়ারম্যান ও কমিশনার চায়

 

নিজস্ব প্রতিবেদক : যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে ও দলীয় প্রভাব ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একই সঙ্গে উভয় পদে যোগ্য, নিরপেক্ষ এবং পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ নিশ্চিত করা দাবি জানিয়েছে সংস্থাটি।

 

tib1457526581

বুধবার টিআইবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘দুদক সরকারের নির্বাচনী অঙ্গিকারের পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান। দুদকের বর্তমান চেয়ারম্যান ও একজন কমিশনারের আইনসম্মত মেয়াদপূর্তি অত্যাসন্ন। এ অবস্থায় উভয় পদে নিয়োগের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দলীয় বা অন্য কোনো প্রভাবমুক্ত হয়ে যোগ্য, নিরপেক্ষ, বিতর্কের ঊর্ধ্বে নেতৃত্ব গুণাবলীসম্পন্ন, দৃঢ়চেতা ও পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিশেষ করে দুদক আইন ২০০৪-এর ৬(৩) ও ৬(৪) বর্ণিত ধারার কোনো প্রকার ব্যত্যয় না করে এবং দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দুদকে নতুন চেয়ারম্যান ও নতুন কমিশনার নিয়োগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকার তার নিজস্ব অঙ্গিকার পূরণে সদিচ্ছার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন, আমরা এই প্রত্যাশা করি।’

 
ড. জামান আরো বলেন, ‘দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, স্বজনপ্রীতি এবং ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে দুদক তার আইনানুগ নির্ধারিত ভূমিকা পালনে সফল ও কার্যকর হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে ও দুদকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। তবে এজন্য দুদকের যেমন সক্রিয় ভূমিকা অত্যাবশ্যক, তেমনি তার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা