বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বোনকে হত্যার দায়ে ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

RANGPURনিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে বড় বোন আনজিরা খাতুনকে (৩০) জবাই করে হত্যার ঘটনায় ছোট ভাই আব্দুল মজিদসহ ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পীরগঞ্জের কুমারপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে প্রতিবন্ধী আনজিরা খাতুন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং ছোট ভাই মজিদের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ৯ মার্চ রাতের কোন এক সময় আনজিরাকে জবাই করে হত্যার পর মরদেহ বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহত আনজিরার বড় ভাই আব্দুল বাকী (৫৫) বাদী হয়ে ছোট ভাই আব্দুল মজিদসহ একই এলাকার মমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, ইমদাদুল হক ও আনোয়ারুল ইসলামকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর উল্লেখিত আসামিদের বিরুদ্ধে হত্যাকেণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক প্রত্যেকের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও বসুনিয়া মো. অরিফুল হক এবং বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মো. রেয়াজুল করিম।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান