,

সৌম্যর পর সাব্বিরের বিদায়

soumyaস্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়েছে টাইগারদের।

বুধবার ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নেদারল্যান্ডসের দলপতি পিটার বোরেন।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও তামিম ইকবাল।

নেদারল্যান্ডসের হয়ে বল হাতে একপ্রান্ত থেকে আক্রমণ শানাতে শুরু করেন মুদাস্যার বুখারি।

দুই টাইগার ওপেনার শুরু থেকেই দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন। তবে চতুর্থ ওভারে ভ্যান মেকেরিনের বলে বেরেসির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ১৫। সৌম্যর পর নবম ওভারে ফিরে যান সাব্বির। তিনিও করেন ১৫ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৬২ রান। ক্রিজে রয়েছেন তামিম এবং সাকিব।

এবারে এশিয়া কাপের সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় শ্রীলংকা ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটের সেরা দল ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে দুর্দান্ত লড়াই করে হারে মাশরাফি বাহিনী। তাই এবারের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব মঞ্চে টাইগার বাহিনী শক্তিশালী দল হিসেবেই অংশ নিচ্ছে।

তবে পরিসংখ্যানের দিক দিয়ে আজকের ম্যাচে দুই দলই শক্ত অবস্থনে রয়েছে। এই পর্যন্ত দুই দল ২টি টি-২০ ম্যাচ খেলেছে। একটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর একটিতে নেদারল্যান্ডস।

বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নুরুল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে