,

মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই

mirzaনিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। সব মামলায় জামিনে থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

আজ বুধবার দুপুরে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন।

মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিল। তিনটি মামলাতেই তিনি এখন জামিন পেলেন। তাই এখন আর মুক্তিতে কোনো বাধা নেই।

শাহবাগ থানায় দুদক এ মামলাটি দায়ের করেছিল। সে মামলায় তিনি নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন।

মির্জা আব্বাস বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা