,

চেষ্টা করেও কমছে না ওজন? জেনে নিন ৫ কারণ

Weat-loosস্বাস্থ্য ডেস্ক : বেশ অনেক দিন ধরেই ওজন কমাতে চেষ্টা করছেন। নিয়ম করে স্বাস্থ্যকর খাবার দাবারও খাচ্ছেন। অথচ তাও যেন কিছুতেই রোগা হতে পারছেন না। কেন বলুন তো? স্বাস্থ্যকর ডায়েট মেনে চললেও আপনারই কিছু বদোভ্যাস বাধা হয়ে দাঁড়াচ্ছে ওজন কমানোর পথে। জেনে নিন কী সেই পাঁচ বদোভ্যাস।
ব্রেকফাস্ট: আপনি রোজ ব্রেকফাস্ট করছেন তো? স্বাস্থ্যকর ডায়েটের, ওজন কমানোর প্রাথমিক শর্ত নিয়মিত ব্রেকফাস্ট। ওজন কমাতে গিয়ে অনেকেই ব্রেকফাস্ট করেন না। এতে ওজন তো কমবেই না, বরং বেড়ে যাবে। প্রতি দিন নিয়ম করে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট খান। যা অনেক ক্ষণ পেটে থাকবে।
শোওয়ার আগে খাওয়া: বেশি রাত করে ডিনার করলে ওজন কমাতে পারবেন না। রাত করে খাওয়ার কারণে অনেকেই ঘুমোতে যাওয়ার আগেই খেয়ে শুতে যান এর ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে। চেষ্টা করুন ঘুমের অন্তত তিন ঘণ্টা আগে ডিনার সেরে ফেলার।
ভুল খাবার: স্বাস্থ্যকর খাবার মানেই কিন্তু হজমে সাহায্য করবে এমনটা নয়। অনেক খাবার আছে যা স্বাস্থ্যকর হলেও মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে না। কমলালেবু, আঙুর, লেবু জাতীয় খাবারে ভিটামিন সি-র পরিমাণ বেশি থাকে যা হজমে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে।
অতিরিক্ত হেলদি ফুড: হেলদি ফুড নিয়ে অনেকেরই ভুল ধারণা থাকে। ওজন কমাতে গিয়ে অতিরিক্ত হেলদি ফুড খেয়ে ফেললেও ওজন বাড়তে পারে। বাদাম, কলা, ডার্ক চকোলেট, অ্যাভোকাডো বেশি পরিমাণে খেলেও ক্যালরির কারণে ওজন বাড়তে পারে।
ঘুম: পর্যাপ্ত ঘুম না হলে খিদে বাড়ানোর হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে খিদে বেড়ে গিয়ে খাওয়ার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আপনি। তাই ওজন কমাতে চাইলে প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা আপনাকে ঘুমোতেই হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা