,

মার্কিন ফেডারেল ব্যাংকের অস্বীকার হ্যাকিংয়ের অভিযোগ

fedনিজস্ব প্রতিবেদক : রিজার্ভ অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক।

নিউ ইয়র্কে প্রতিষ্ঠানটির মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ফেডারেল রিজার্ভ ব্যবস্থায় কোনো গলদ নেই।

তার দাবি, আজ পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ উঠেনি। আর হ্যাকিংয়ের যে অভিযোগ উঠেছে সেই বিষয়েও কোনো প্রমাণ মেলেনি।

ওই কর্মকর্তার দাবি, আজ পর্যন্ত ব্যাংকিং সিস্টেম নিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক কোনো আপোস করেনি।

তবে বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা হয়েছে কি না- গোপনীয়তার স্বার্থে সে ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থের একাংশ উদ্ধার করা হয়েছে।

ফেডারেল রিজার্ভ ব্যবস্থায় নিরাপত্তা অনেক শক্তিশালী হওয়ায় বিশ্বের প্রায় ২৫০টির মত দেশ, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে অর্থ জমা রাখে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ডলার চুরির (হ্যাক) ঘটনা ঘটেছে বলে সম্প্রতি গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে