,

বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Pailotনিজস্ব প্রতিদবেদক : কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরেরর নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত।

তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানটির পাইলটের মৃতদেহ উদ্ধার কর হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার কাজ করত বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে