,

সেনা অভিযানে পাকিস্তানে ২১ জঙ্গি নিহত

 

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের শাওয়াল এলাকায় রাতভর সামরিক বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানে কমপক্ষে ২১ জঙ্গি নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

 

পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) আসিম বাজওয়া জানান, ‘অভিযান অব্যাহত আছে, পাক-আফগান সীমান্ত বর্তমানে সুরক্ষিত রাখা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সোমবার রাতের অভিযানে ২১ জঙ্গি নিহত হয়েছে। বিমান হামলার পাশাপাশি কমব্যাট আর্মি অ্যাভিয়েশনের স্থল সেনাদের যৌথ অভিযানে পালিয়ে যাওয়া জঙ্গিদের পিছু করা হচ্ছে।’

2016_03_08_21_50_49_leRuJAj6N07qiw38FGLIOKIArAmpCL_original

 

২০১৪ সালে ওয়াজিরিস্তানে আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে পাকিস্তান। এ পর্যন্ত বিভিন্ন সময়ের অভিযানে প্রায় ৩ হাজার ৭৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এ সময়গুলোতে একজন বেসামরিক নাগরিকও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

গত বছরের জুনে করাচি বিমানবন্দরে জঙ্গিদের হামলায় নিরাপত্তা প্রধানসহ ২৬ জন মারা গেলে ‘জার্ব-ই-আজাব’ নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে এ অভিযানের চুড়ান্ত পর্যায় শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা