বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

 

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।সোমবার রাতে কচুয়া থানায় উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত খালেক শেখের মেয়ে গৃহকর্মী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মঙ্গলবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার কর্মকর্তা শেখ শমসের আলী।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে বাদীর বাবা তাকে ও ভাই এবং মাকে রেখে অন্যত্র চলে যান। ওই বছরের ৬ জুন থেকে বাদীর পরিবারের অসহায়ত্বের সুযোগে তৎকালীন রাড়ীপাড়া ইউপি চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কর্মসংস্থানের সুযোগের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় সাইনবোর্ড বাজারের বিসমিল্লাহ মার্কেটের তৎকালীন তার বাসস্থানে রাখেন। তখন বাদীর বয়স ছিল ১২ বছর। ওই বছরের ২১ জুন রাত ১০-১১টায় ওই ভবনের দ্বিতীয় তলায় তাকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ২০১৫ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় বাদী পালিয়ে ঢাকাস্থ তার ভাইয়ের বাসায় আশ্রয় নেন।

Law1457442720

মামলার আসামি বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম মাহফুজুর রহমানের কবল থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ধর্ষণের শিকার হন বলে উল্লেখ করেন। এরপর তার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে গেলেও তার বাহিনী দিয়ে বাদীকে ধরে নিয়ে এসে আবার ধর্ষণ করে। এতদিন পর্যন্ত তিনি প্রভাবশালী ওই চেয়ারম্যানের কারণে মুখ খুলতে সাহস পাননি বলে বাদী এজাহারে উল্লেখ করেন। বাদী কোথাও আইনের আশ্রয় না পেয়ে অবশেষে খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারে আশ্রয় নেন।
বাগেরহাটের কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলী বলেন, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কচুয়া উপজেলার চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগে জানতে বারবার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান