,

সন্ত্রাস নির্মূলে সৌদির পাশে থাকবে বাংলাদেশ

pmনিজস্ব প্রতিবেদক : সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, সন্ত্রাস নির্মূলে সৌদি আরব যে উদ্যোগ নিয়েছে তাতে বাংলাদেশ সহযোগিতা করবে। সন্ত্রাসের বিরুদ্ধে তার দেশ ‘জিরো টলারেন্স নীতিতে’ আছে বলেও জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ধর্মের নামে কিছু লোক ইসলামের বদনাম করছে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে যেটা মুসলিম উম্মাহর ক্ষতি করছে। অথচ ইসলাম শান্তির ধর্ম।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর প্রত্যাশা করেন। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবেইর বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি ও ক্ষমার শিক্ষা দেয়। অথচ সন্ত্রাসীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি মিডিয়ার অংশগ্রহণ জরুরি বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা