,

জয় দিয়ে শুরু করল আফগানিস্তান

asgharস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। মঙ্গলবার ভারতের নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে আফগানরা।

এদিন আফগানিস্তানের দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। দলের পক্ষে জর্জ মুনসে ৪১, কাইল কোয়েৎজার ৪০ ও ম্যাট মাচান ৩৬ রান করেন। আফগানিস্তানের পক্ষে রশীদ খান ২টি, সামিউল্লাহ শেনওয়ারি ১টি ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে অর্ধশত রান করেন মোহাম্মদ শাহজাদ ও আসঘার স্টানিকজাই।

ওপেনার মোহাম্মদ শাহজাদ ৬১ রান করে আউট হন। আর অধিনায়ক আসঘার স্টানিকজাই ৫৫ রান করে অপরাজিত থাকেন। আর স্কটল্যান্ডের পক্ষে মার্ক ওয়াট ১টি, জস ডেভি ১টি ও অ্যালাসডেয়ার ইভান্স ১টি করে উইকেট নেন। এদিন প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানে হারায় জিম্বাবুয়ে।

আগামীকাল ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালায়। প্রথমটিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে সেরা দু’টি দল সুপার টেন পর্বে খেলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা