,

ফিরলেন মেসি-আগুয়েরো, বাদ পড়লেন তেভেজ

Messiস্পোর্টস ডেস্ক : চোটে পড়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। দলও তাঁর অভাবে ভুগেছে। তবে আর্জেন্টিনার জন্য সুখবর, লিওনেল মেসি ফিরে এসেছেন দলে। আগামী ২৪ ও ২৯ মার্চ দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে পাচ্ছে তাঁদের সেরা খেলোয়াড়টিকে।

মেসির সঙ্গে ফিরে এসেছেন আরেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোও। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারও গত নভেম্বরে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র ও কলম্বিয়ার সঙ্গে ১-০ গোলে জয়ের ম্যাচ দুটিতে চোটের কারণে খেলতে পারেননি।
এই দুজনকে ফিরে আসার বাইরে বড় খবর, বাদ পড়েছেন কার্লোস তেভেজ। এই মৌসুমেই জুভেন্টাস ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দেওয়া তেভেজ অবশ্য ফর্মের সঙ্গে যুঝছেন। ২০১৬ সালে এই পর্যন্ত ৬টি ম্যাচে মাত্র ২ গোল ৩২ বছর বয়সী স্ট্রাইকারের।
আগামী ২৪ মার্চ চিলির মাঠে খেলার পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে প্রায় সব নিয়মিত মুখই আছেন।
কনমেবলের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচেই হেরেছিল আর্জেন্টিনা। অবশ্য পরের দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এসেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের মূলপর্বে ওঠার চ্যালেঞ্জে এই দুটি ম্যাচ তাই অনেক গুরুত্বপূর্ণ মেসিদের জন্য।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (তিগ্রেস), জেরোনিমো রুয়ি (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: পাবলো জাবালেতা (ম্যানচেস্টার সিটি), ফাকুন্দো রনকাগলিয়া (ফিওরেন্টিনা), গ্যাব্রিয়েল মারকাদো (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যান ইউনাইটেড), লিওনেল ভ্যানজিওনি (রিভার), হাভিয়ের পিনোলা (রোজারিও সেন্ট্রাল), মার্টিন ডেমিকেলিস (ম্যান সিটি)।
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো (বার্সেলোনা), মাতিয়াস ক্রানেভিতার, অগুস্তো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), এনজো পেরেজ (ভ্যালেন্সিয়া), লুকাস বিলিয়া (লাজিও), হাভিয়ের পাস্তোরে (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), এরিক লামেলা (টটেনহাম), নিকোলাস গাইতান (বেনফিকা)।
ফরোয়ার্ড: এজেকিয়েল লাভেজ্জি (হেবেই চায়না ফরচুন), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), গঞ্জালো হিগুয়েইন (নাপোলি), পাওলো দিবালা (জুভেন্টাস)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা