,

এশিয়ার সেরা একাদশে ৪ বাংলাদেশি

Banglades_copyসদ্য সমাপ্ত এশিয়া কাপের সেরা একাদশ নির্বাচন করেছেন ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় বাংলাদেশ ও ভারতের সমান ৪ জন করে ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। সেই ৪ টাইগার তারকা হলেন সাব্বির রহমান, সৌম্য সরকার, মাহামুদুল্লাহ রিয়াদ ও আল আমিন হোসেন। এর মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সাব্বিরে আর সর্বোচ্চ উইকেট আল আমিনের। এছাড়া অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন রিয়াদ।

ভারত ৪ ক্রিকেটার হলেন রোহিত শর্মঅ, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও জাসপ্রিত বুমরাহ। পাকিস্তানের দু’জন ক্রিকেটার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। তারা হলেন মোহাম্মদ আমির ও শোয়েব মালিক। অন্যদিকে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারের তালিকায় জায়গা না হলেও ব্যাট-বলে অলরাউন্ড পারফর্ম করে সেরা একাদশে জায়গা পেয়েছেন বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলা সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।

মহেন্দ্র সিং ধোনিকে এই দলটির অধিনায়ক ও উইকেটরক্ষক নির্বাচন করা হয়।

এশিয়া কাপের সেরা একাদশ:

রোহিত শর্মা (ভারত)
সৌম্য সরকার (বাংলাদেশ)
বিরাট কোহলি (ভারত)
সাব্বির রহমান (বাংলাদেশ)
শোয়েব মালিক (পাকিস্তান)
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ)
মহেন্দ্র সিং ধোনি (ভারত)
আমজাদ জাভেদ (আরব আমিরাত)
মোহাম্মদ আমির (পাকিস্তান)
আল-আমিন হোসেন (বাংলাদেশ)
জাসপ্রিত বুমরাহ (ভারত)

– See more at: http://www.bd-pratidin.com/sports/2016/03/08/131583#sthash.g3bS0Tz8.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে