,

যমজ শিশুর ভিন্ন পিতা ভিয়েতনামে

 
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে একজোড়া যমজ শিশুর মধ্যে অসামাঞ্জস্যতা দেখা দেয়ায় সন্দেহবশত তাদের ডিএনএ পরীক্ষা করা হয়। এরপর বেরিয়ে পড়ে বিস্ময়কর এক তথ্য। ডিএনএ পরীক্ষার ফলাফল মতে, ঐ দুই যমজ শিশুর পিতা ভিন্ন দুই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের উত্তরাঞ্চলের হোয়া বিন প্রদেশে। ২ বছর বয়সি এই দুই শিশুর একজনের মাথায় ঘন ঢেউ খেলানো চুল, অন্যজনের মাথায় পাতলা সমান চুল। এখান থেকেই মূলত সন্দেহের উৎপত্তি হয়।

2016_03_08_19_34_41_cVPzsxFD4k8im9pEhlYD8BayyMlf1w_original

 

ভিয়েতনাম নিউজ জানিয়েছে, সন্দেহ হওয়ায় এই যমজ শিশুর বাবা এবং মা দুজনেই ডিএনএ পরীক্ষা করেন। পরীক্ষার আগে তারা ধারণা করেছিলেন, হয়তো হাসপাতালে ভুল করে তাদের যমজ একটি সন্তান রেখে, অন্য কোনো শিশুকে নিয়ে এসেছিলেন তারা।কিন্তু হানিও জেনেটিক অ্যানালিসিস এন্ড টেকনোলজি কেন্দ্রে এই পরীক্ষা করার পর ফলাফলে দেখা যায়, এই দুই সন্তানের মা একজনই। কাজেই হাসপাতালে ভুল করে শিশুকে ফেলে আসার সন্দেহ বাদ।

 

 

কিন্তু মজার বিষয় হচ্ছে, ৩৪ বছর বয়স্ক স্বামী কেবল এক সন্তানের জনক। ফলে ডাক্তাররা একে অভিহিত করছেন বিরল ‘বাই প্যারেন্টাল’ ঘটনা বলে। এ ধরনের ঘটনা গোটা ভিয়েতনামে এই প্রথম ঘটেছে।নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর কেইথ এডেলম্যান সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, দুইবার যৌন মিলনের মাধ্যমে কোনো নারীর পক্ষে একইসাথে বাই প্যারেন্টাল যমজ গর্ভধারণ করা সম্ভব। নারীদের ডিম্বাণুর জীবনকাল ১২ থেকে ৪৮ ঘণ্টা। অথচ একটি শুক্রাণুর জীবনকাল ৭ থেকে ১০ দিন। এই সময়ের মধ্যেই হয়তোবা আরেকটি ডিম্বাণু নিষিক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা