,

কখনো হাত থেকে স্মার্টফোন পড়বে না যা ব্যবহারে

 

প্রযুক্তি ডেস্ক : আপনি এককালীনভাবে পুরো অর্থ দিয়ে অথবা ছোট ছোট কিস্তির মাধ্যমে যেভাবেই স্মার্টফোন কিনেন না কেন, তা আসলে একটা বড় বিনোয়োগ। বিশেষ করে হাই-এন্ড স্মার্টফোনগুলোর দাম ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপের চেয়েও বেশি।
উদাহরণস্বরুপ বলা যেতে পারে, আইফোন ৬এস কিনতে ব্যবহারকারীকে খরচ করতে হয় প্রায় ১০০০ ডলার। এবং কোনো দূর্ঘটনায় পড়ে ফোনটির ক্ষতিসাধিত হলে সেক্ষেত্রে ‘অ্যাপল কেয়ার প্লাস’ সেবার জন্য ব্যয় করতে হয় আরো ১২৯ ডলার। এর আওতায় আইফোনের ফিজিক্যাল ড্যামেজের সেবা নেওয়ার পাশাপাশি ভাঙা স্ক্রিন সারানোর জন্য প্রদান করতে হয় আরো ৯৯ ডলার।

ring1457443116

দূর্ঘটনা কখনো বলে কয়ে আসে না এবং নানাভাবেই আপনার দামী স্মার্টফোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনি কী সচেতন আপনার এই বিশাল বিনোয়োগের স্মার্টফোনটিতে রক্ষা করার জন্য?
যদি সচেতন হতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন ‘স্পেগেন স্টাইল রিং’। এটি ফোনে ব্যবহারের খুব ছোট্ট একটি অ্যাকসেসরিজ, যা যেকোনো ধরনের স্মার্টফোনকে হাত থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে।

আপনি যদি খুব দামী স্মার্টফোনের ব্যবহারকারী হতে থাকেন এবং বেশির সময় ফোনটি আপনার হাতেই থাকে, তাহলে দূর্ঘটনাবশত তা কখনো হাত থেকে পড়ে যেতে পারে। আর সেক্ষেত্রে ফোনটি যদি খুব বাজে ভাবে পড়ে, তাহলে নিরাপদ ক্যাসিং থাকার পরেও, তা মারাত্মক ক্ষতির শিকার হতে পারে।
আর এটা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে, ফোনটি যেন কখনোই হাত থেকে না পড়ে সেদিকে খেয়াল রাখা। কিন্তু এটা বলাটা যত সহজ বাস্তব কিন্তু ততটা সহজ নয়। দূর্ঘটনাবশত স্মার্টফোন হাত থেকে পড়তেই পারে। আর এই অসাবধানতা বশত এই দূর্ঘটনা থেকেই স্মার্টফোনকে পুরোপুরি সুরক্ষা দেবে ‘স্পেগেন স্টাইল রিং’।

খুবই মজবুত এই রিং-টি খুব সহজেই স্মার্টফোনের ব্যাক কাভারে ব্যবহার করা যাবে। এবং তা আঙুলের সঙ্গে আটকে রাখা যাবে বলে স্মার্টফোন হাত থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। শুধু তাই নয়, রিং-টি অন্যান্য নানা জায়গায় ব্যবহার করে স্মার্টফোনটিতে আটকে রাখা যাবে।
‘স্পেগেন স্টাইল রিং’ নামক ছোট্ট এই অ্যাকসেসরিজটির দাম ২৪.৯৯ ডলার। তবে অ্যামাজনে এটি ১৯.৯৯ ডলারে (যা বাংলাদেশি টাকায় ভ্যাট ও ট্যাক্স ছাড়া প্রায় ১৬০০ টাকা) পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা