,

ঢাবি সম্মাননা দিলো ১৯ বীরাঙ্গনাকে

 

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৯ জন বীর নারী মুক্তিযোদ্ধাকে (বীরাঙ্গনা) আর্থিক সহায়তাসহ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার (৮ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই অনষ্ঠান হয়।

74a009ce042383510b068221fd9d61d5-56dec80264d6e

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান, অ্যাডভোকেট মোল্লা মো: আবু কায়সার, মুক্তিযোদ্ধা শেখ ফাতেমা আলী (বীরাঙ্গনা) এবং মুক্তিযোদ্ধা লাইলী বেগম (বীরাঙ্গনা)।

 

 

অনুষ্ঠানে ১৯ জন বীরাঙ্গনার প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি অনুষ্ঠানে বলেন, মুক্তিযুদ্ধে আমাদের দুই লক্ষাধিক মা-বোন সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছেন। তাদের সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং অসাধারণ অবদান রেখে চলছেন।

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীরা নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়ে যে আত্মত্যাগ করেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের আত্মোৎসর্গের কারণে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বীর মুক্তিযোদ্ধা নারীদের পুনর্বাসন, সাহায্য-সহযোগিতা ও সম্মাননা প্রদান করা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। তাদেরকে বহু আগেই এই সম্মাননা দেওয়া উচিৎ ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তাদেরকে প্রাপ্য সম্মাননা দেওয়া সম্ভব হয়নি।বীরাঙ্গনাদের এই সম্মাননা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতাদের উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা