,

৫ জন  নিখোঁজ  চট্টগ্রাম বন্দরের কাছে জাহাজ ডুবে

 

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের কাছে বহিঃনোঙ্গরে সোমবার রাত পৌনে ১১টার দিকে একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-০১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।এ ঘটনায় লাইটারেজ জাহাজের পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন। ওই জাহাজের তিন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

chittagong_ship1457380024

চট্টগ্রাম বন্দরের ডেপুটি সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম  জানান, গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজটি অপর একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে বন্দরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বহিঃনোঙ্গরে গ্রেট সিনারি জাহাজটি লাইটার জাহাজটিকে ধাক্কা দিলে তা সমুদ্রে ডুবে যায়। খবর পেয়ে বন্দর থেকে দ্রুত উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের তিন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরো কমপক্ষে পাঁচ নাবিক নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা