,

ককটেল রেখে ফাসাতে গিয়ে ফেসে গেল ওরা দু-জন

Brahmanbaria 2 Arrest Pic 07-03-2016আমিরজাদা চৌধুরী :  অন্যকে ফাসাতে গিয়ে ফেসে গেছেন ঝড়না আর জাবেদ। তারা দু-জন একটি ফার্মেসীতে ককটেল রেখে এক সপ্তাহ আগে এক দোকানীকে ফাসিয়েছিলো। গত ২৯ শে ফেব্রুয়ারী রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর এলাকার একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে একটি মিষ্টির প্যাকেটে রাখা ৯ টি ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় ফার্মেসির মালিক শওকত আলীকে আটক করা হয়। পুলিশের কাছে বিষয়টি রহস্যজনক মনে হলে তারা তদন্ত অব্যাহত রাখে। সোমবার সন্ধ্যায় শহরের কাউতলী এলাকা থেকে ভাদুঘর গ্রামের হেকিম মিয়ার স্ত্রী ঝড়না বেগম এবং টিএরোড থেকে কাজীপাড়ার খায়ের মিয়ার ছেলে জাবেদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্বীকার করে ফার্মেসীর মালিক শওকত মিয়াকে ফাসানোর জন্যেই তারা ফার্মেসীতে ককটেলগুলো রেখেছিলো। ঝড়না ঔষধ কেনার নামে দোকানে ডুকে দোকানীকে ব্যস্ত রাখার ফাকে জাবেদ দোকানে ডুকে ককটেল ভর্তি মিষ্টির প্যাকেট রেখে দেয়। এরপর পুলিশকে খবর দেয়া হয়। সদর মডেল থানা পুলিশের এস আই রফিকুল ইসলাম জানান- গ্রেফতারকৃত ঝড়না ও জাবেদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হবে। এরআগে আটক শওকত আলীকে ৫৪ ধারায় চালান করা হয়েছিলো। পুলিশ বলছে এ দু-জনকে গ্রেফতারের পর শওকত আলী নির্দোষ প্রমানিত হয়েছে। নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের একটি হত্যা মামলার বাদী শওকত আলী। মামলার আসামীরাই তাকে ফাসানোর আয়োজন করে বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা