,

শ্রাবন্তীর সন্ধ্যায় দুই বাংলা এক হওয়ার আহ্বান শাকিবের

Shakubবিনোদন প্রতিবেদক : বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘শিকারি’। এতে বাংলাদেশের শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এ লক্ষ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহরত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৪ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন দেশেও এর শুটিং হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলকাতার নায়িকা শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশে সঙ্গে আমার সর্ম্পক অনেক দিনের। বিশেষত আমার দাদু ও বাবার বাড়ি বরিশালে। সে হিসেবে আমি বাংলাদেশেরই মেয়ে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বেশ কয়েকবার আসি আসি করেও তার আসা হয়নি। গত ২৭ ফেব্রুয়ারিও আসার কথা ছিলো, কিন্তু ভিসা সংক্রান্ত কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পূর্বপুরুষদের দেশে আসতে পেরে তিনি ভীষণ খুশি।

শাকিব খান বলেন, দুই বাংলাকে আমি কখনো আলাদা মনে করিনি। দুই বাংলাকে যদি এক করা যায়, তাহলে একটা বিরাট মার্কেট তৈরী করা যাবে। আমরা সবসময় চাই দুই বাংলা এক হয়ে যাক। এটা আমার প্রথম যৌথ প্রজোযনার ছবি।

‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতার জয়দেব। শাকিব খান ও শ্রাবন্তী ছাড়া এতে অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং ভারতের রাহুল দেব, সব্যসাচী, লিলি।

এর আগে সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শ্রাবন্তী। উঠেন রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে।

অনুষ্ঠানে আরও ছিলেন আরেক প্রযোজক এসকে মুভিজের অশোক ধানুকা, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, মোস্তফা সরয়ার ফারুকী, জাকির হোসেন রাজু। এসেছিলেন ওপার বাংলার নায়ক ওম। এ ছাড়াও ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সংগীতশিল্পী কনা, শফিক তুহিন, কিশোর, ইমরান, লেমিস, চিত্রনায়িকা জলি, অভিনেত্রী রেবেকা, অভিনেতা শিবা শানু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে