,

পাকিস্তানে নবদম্পতিকে গুলি করে হত্যা

Pakistanআন্তর্জাতিক ডেস্ক : প্রেম করে বিয়ে করায় এক নবদম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পাকিস্তানের ওরাঙ্গি শহরে ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ব্যক্তি ঘরের ভেতর প্রবেশ করে সাফিনা (১৭) এবং তার স্বামী খান গুলকে (২২) গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় আব্বাসী সাহিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিন মাস আগে চাচাতো ভাই ইকরামুল্লাহর সঙ্গে আংটি বদল হয়েছিল সাফিনার। কিন্তু সাফিনা ভালোবাসতো খান গুল নামে তার অপর এক চাচাতো ভাইকে। তারা দুজনে পালিয়ে বিয়ে করেন।

ওই ঘটনার জের ধরে ইকরাম এবং তার পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ইকরাম এবং তার বাবার বিরুদ্ধে ইতোমধ্যেই হত্যা মামলা দায়ের করেছে সাফিনার পরিবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা