,

প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত : ফখরুল

fakhruনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাউন্সিলের নামে ‘নাটক করে’ বিএনপি দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মামলার আসামিকে নির্বাচিত করেছে।

তিনি বলেন, ‘কাউন্সিলের নামে নাটক করা হল। দু’জনকে নির্বাচিত করা হল, যারা মামলার আসামি। একজন এতিমের টাকা মেরে খাওয়া মামলার আসামি। অন্যজন ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি।’

মূলত প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতা যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। সত্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ তবে মির্জা ফখরুল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, ‘প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আসামি হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পরে মহিলা দলের একটি র‍্যালি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে