,

সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভা

sharapovaস্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে নিষিদ্ধ উপাদান পাওয়ার কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা।
লস এঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মিস শারাপোভা জানান, অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ টেস্টে ফেল করেছেন তিনি। খবর-বিবিসি’র।
ফলে আসছে ১২ই মার্চ থেকে সাময়িকভাবে শারাপোভাকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। ২৮ বছর বয়সী এই তারকার ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।
ডোপ টেস্টে মিস শারাপোভার দেহে মেলডোনিয়াম নামে একটি পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ২০০৬ সাল থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শে ‘মিলড্রোনেট’ নামের একটি ওষুধ সেবন করে আসছিলেন শারাপোভা। ওই ওষুধেই সেই মেলডোনিয়াম রয়েছে। তবে এটি আগে অবৈধ ছিল না।
কিন্তু ডোপিং নিয়ে কড়াকড়ির পর সম্প্রতি এই ওষুধটিও অবৈধ ড্রাগের তালিকায় নেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা