,

দুই ছবি নিয়ে ফিরছেন পপি

popyবিনোদন প্রতিবেদক : বড় পর্দার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। এক সময় সিনেমায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে একেবারেই অনুপস্থিত এ নায়িকা। নিভু নিভু তারার মতো জ্বলতে থাকা এ নায়িকা কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে কাজের মাধ্যমে আবারও আলোচনায় আসেন।

শুধু বিজ্ঞাপনেই নয়, এবার সিনেমাতেও পপি নিয়মিত হচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি ‘দুই নয়ন’ নামের একটি ছবিতে চুক্তি হওয়ার মধ্য দিয়ে আবারও নিজের জগতে ফিরলেন পপি। ছবিটি পরিচালনা করছেন প্রবাসী পরিচালক নাজমুল হাসান।

ছবিটিতে পপির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। অপরদিকে আরেক প্রবাসী পরিচালক জসিম উদ্দিনের ‘আমেরিকান ড্রিমস’ নামের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ নায়িকা। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

এক সঙ্গে দুই ছবিতে কাজের মাধ্যমে অভিনয়ে ফেরা প্রসঙ্গে পপি বলেন, ‘আসলে মিডিয়া থেকে এখনও হারিয়ে যাইনি। ভালো কাজের প্রত্যাশায় ছিলাম। দুটি ছবির গল্পই চমৎকার। আশা করি আগের মতোই দর্শকদের সমর্থন পাব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে