,

নাসিরনগরে নৌপুলিশকে কুপিয়ে আহত

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মলয়েন্ত্র নাথ (৪৫) নামে নৌপুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করেছেন ডাকাতারা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেকবর (৩০) ও হবি পাঠান (৩৫) নামে তুল্লাপাড়া এলাকার চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মলয় নাসিরনগর থানা পুলিশকে অবগত না করেই তার কর্মস্থল আশুগঞ্জ নৌপুলিশের কার্যালয় থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নাসিরনগর উপজেলা সদর আসছিলেন। পথিমধ্যে উপজেলার তুল্লাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত মলয়ের সিএনজি অটোরিকশায় হামলা চালায়। এ সময় ডাকাতরা মলয়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়।
ওসি আরও জানান, ডাকাতরা মলয়ের কাছ থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা