,

ভারতে নিরাপত্তা জোরদার,জঙ্গি হামলার আশঙ্কাকড়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ১০ জঙ্গি ভারতে প্রবেশ করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। এজন্য দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, জয়পুর, আহমেদাবাদ, লাখনৌ, বিজয়াবাদ, ভূপাল ও চন্ডিগড়সহ দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সোমবারের আগে অবশ্য রোববারই দিল্লিসহ মেট্রো রেল সার্ভিসযুক্ত শহরগুলোতে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়।

66-700x336

 

গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যবার ১০ সদস্য গুজরাট হয়ে ভারতে প্রবেশ করে থাকতে পারে। এরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শনিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে শঙ্কার বিষয়টি অবহিত করেন।

 

 

দোবালকে নাসির খান বলেন, “গুজরাটে শিবরাত্রি উৎসব চলাকালে হামলা চালাতে পারে ওই জঙ্গিরা। তারা সে পরিকল্পনাই করছে। এর বাইরে অন্য পরিকল্পনাও থাকতে পারে জঙ্গিদের।”

দিল্লির পক্ষ থেকে এ খবর স্বীকার বা অস্বীকার না করা হলেও শনিবারের পরই গুজরাট, দিল্লিসহ পুরো ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্কতা জারি করা হয়। সোমবার সে সতর্কতা আর বিস্তৃত হলো।

 

 

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, “ইসলামাবাদের সতর্কতা পেয়ে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, জয়পুর, আহমেদাবাদ, লাখনৌ, বিজয়াবাদ, ভূপাল ও চন্ডিগড়সহ ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোর বিমানবন্দর, শপিং মল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, প্রাচীন মঠ-মন্দির ও অন্যান্য সমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতাবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হচ্ছে সন্দেহভাজন সকল কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে