,

কোটি টাকা মেরে দিল ডাক্তাররা মিলে

 

 
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নির্ধারিত দরের চাইতে বেশি দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বরিশাল সিভিল সার্জন অফিসের চিকিৎসকরা। ওই জেলার ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আত্মসাতের সহযোগিতা করেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

 

2016_03_07_19_13_54_yEqUIolDziRVkBvQSAeNaYUX5hkECK_original

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনকে আসামি করে দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সংস্থাটি।সোমবার কমিশনের এক বৈঠকে এসব মামলার অনুমোদন দেয়া হয়। খুব শিগগিরই দুদকের সহকারী পরিচালক আমিরুল বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী থানায় মামলা দুটি দায়ের করবেন।

 

 

আসামিরা হলেন- বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক সিভিল সার্জন ডা. খায়রুল আলম, ডা. আফতাব উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সাইদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান, বরিশাল জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সৈয়দ মাহবুব হাসান, ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের সাবেক অডিটর রুহুল আমিন চৌধুরী, সাবেক সুপার কাজী মিজানুর রহমান, সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, ঠিকাদার আমিনুর রহমান চৌধুরী এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্স মালিক সাইদুর রহমান খান।

 

দুদক সূত্র জানায়, আসামিরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ৯টি বিলের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে। পরে ইডিসিএলের নির্ধারিত দর উপেক্ষা করে বেশি দরে ৫৭টি আইটেমের ওষুধ সামগ্রী বাইরে থেকে কিনে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক সাইদুর রহমান খান এসব ওষুধ সরবরাহ করেন। এভাবে ৮৭ লাখ ৬ ৫হাজার ৫৯২ টাকা উত্তলনের সহযোগিতা করেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের ওইসব কর্মকর্তারা।

একইভাবে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বাকি আসামিদের সহযোগিতায় এমএসআর স্ট্যান্ডার্ড দরের চেয়ে বেশি দরে ২৫টি বিপি মেশিন ও ওষুধ কেনা বাবদ ১১ লাখ ১১ হাজার ৩৫১ টাকা তুলে আত্মসাৎ করেন। আর এসব সরবরাহ করেন ঠিকাদার আমিনুর রহমান চৌধুরী।এভাবে মোট ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতি সাধন করেছেন আসামিরা। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি প্রমাণিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা