,

ক্রিকেট বিশ্বে মাশরাফিদের উচ্চসিত প্রশংসা

bangladesh20160307162709স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছে মাশরাফিদের; কিন্তু এখন আর সে সব নিয়ে ভাবার অবকাশ নেই। সামনে টি২০ বিশ্বকাপ। বাংলাদেশের পাখির চোখ এখন সেখানেই। সবার আগে লক্ষ্য মূল পর্বের যোগ্যতা অর্জন করা। এশিয়া কাপের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যোগ্যতা অর্জন শুধু সময়ের অপেক্ষা।

এশিয়া কাপ ফাইনালে হেরে গেলেও যে ক্রিকেট পুরো টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে তাতে প্রশংসা শোনা গেছে বিশ্বের অনেক সাবেকদের মুখে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাও দলের সামর্থ্যের দিকটিই তুলে ধরেছেন এশিয়া কাপ শেষে। দেখে নেয়া যাক কার কী বক্তব্য।

নিজের দল নিয়ে যা বললেন মাশরাফি…
মাশরাফি মর্তুজা (বাংলাদেশ অধিনায়ক): এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি। ফাইনাল খেলাটাও আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি; কিন্তু দু’দিনের মধ্যেই খেলতে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। যদি যোগ্যতা অর্জন করি তাহলে আমাদের জায়গা হবে গ্রুপ অব ডেথে। আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে। এবং নিশ্চিত করতে হবে এই ফাইনালে হার যেন আমাদের খেলায় প্রভাব না ফেলতে পারে। আমাদের কাছে যথেষ্ট ভালো টিম। সমর্থকদের অনুরোধ করবো ধৈর্য ধরতে। আমাদের জন্য প্রার্থনা করতে। টি২০ বিশ্বকাপে আবার নতুন করে শুরু করতে হবে। দলের সকলের নিজেদের উপর ভরসা আছে। অনেকেই আমাদের ফাইনালে আশা করেনি। আমাদের জন্য খুব বড় সুযোগ ছিল। আর ২০ রান বেশি করতে পারলে ছবি অন্যরকম হতে পারতো। আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল।

বাংলাদেশ দল নিয়ে অন্যরা যা বললেন…
মাহেলা জয়াবর্ধনে (সাবেক শ্রীলঙ্কা ক্রিকেটার): এশিয়া কাপ ফাইনালে ভারত জেতায় অভিনন্দন; কিন্তু বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। ওরা যেভাবে খেলেছে তাতে পুরো বাংলাদেশের গর্বিত হওয়া উচিত।

ভিভিএস লক্ষ্মণ (সাবেক ভারত ক্রিকেটার): মাহমুদুল্লাহ যেভাবে খেলেছে সেটা আমি বাইরে বসে উপভোগ করেছি। ওর ব্যাটে বেশ কিছু অভিনব শট রয়েছে। যেটা ওর শক্তি।

রাসেল আর্নল্ড (সাবেক শ্রীলঙ্কা ক্রিকেটার): অসাধারণ বাংলাদেশ। পুরো দল যেভাবে উন্নতি করেছে তাতে বিসিবির গর্ব করা উচিৎ।

সনাৎ জয়সূরিয়া (সাবেক শ্রীলঙ্কা ক্রিকেটার): ভারত দারুণ খেলেছে, বাংলাদেশও কিন্তু পিছিয়ে ছিল না। শুধু এই দিনটি ওদের ছিল না তাই চ্যাম্পিয়ন হতে পারেনি।

আকাশ চোপড়া (ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার): টি২০তে বাংলাদেশ যেভাবে উঠে এসেছে সেটা ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। সত্যি উত্থান। ২০১৫ সালে একদিনের ম্যাচে চমকের পর টি২০তেও উঠে এলো বাংলাদেশ।

হার্শা ভোগলে (ধারাভাষ্যকার): বাংলাদেশের খেলা সবার মন জয় করে নিয়েছে। আমার আরও উন্নতি করবে পুরো দল। সামনের বছরগুলোতে আরও ভালো ক্রিকেট দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা